• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

‘সিয়ামের সঙ্গে অভিনয়ের বিষয়ে কোনো কথা হয়নি’

| বিশেষ প্রতিনিধি ১১:২৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ বিনোদন

ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে খবরটিকে গুজব বলে জানিয়েছেন নায়িকা নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন  অনুযায়ী, সিয়ামের সঙ্গে অভিনয়ের খবর শুনে যেন অনেকটা আকাশ থেকে পড়েন ইধিকা।

অভিনেত্রী বলেছেন, কোথা থেকে, কীভাবে গুঞ্জন ছড়িয়েছে জানি না। আমার কানেও এসেছে। সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে।’

এর আগে শাকিবের আগামী ইদের ছবি ‘প্রিন্স’-এ অভিনয় করার কথা ছিল ইধিকার। পরে তার জায়গায় আসেন টলিউডের আর এক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। দেবের ‘প্রজাপতি ২’তে দেবের বিপরীতে অভিনয় করে বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন জ্যোতির্ময়ী।