• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়

| বিশেষ প্রতিনিধি ১১:২৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ বিনোদন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর’ সিনেমা। এখন পর্যন্ত সিনেমাটির প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে বলে জানা গেছে!

‘ধুরন্ধর’ এর অ্যাডভান্স বুকিংয়ের আয়ের পরিসংখ্যান সম্পর্কে ট্রেড এক্সপার্টরা বলছেন, ছবিটি এখন পর্যন্ত ব্লক সিট দিয়ে ৩.৭১ কোটি রুপি আয় করেছে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৭ থেকে ৪০ কোটি রুপি আয় করতে পারে। তবে ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত এগুলো শুধুই জল্পনা-কল্পনা।

বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল এক পোস্টে লিখেছেন, ‘ধুরন্ধর’র প্রথম দিনের আয় ৩৭ থেকে ৪০ কোটি হতে পারে।

নবনীত মুন্দ্রা অনুমান করেছেন যে, ছবিটি প্রথম দিনে ১৬ থেকে ১৮ কোটি আয় করতে পারে। ইন্ডিয়ান বক্স অফিস-এর একটি প্রতিবেদন অনুসারে, ছবিটির প্রথম দিনের আয় ২০ কোটি পর্যন্ত যেতে পারে।

এখন বাণিজ্য বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী কতটা ভালোভাবে ফিট করে, তা দেখার বিষয়।

এদিকে শোনা যাচ্ছে, মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর।

এই ছবিটি পরিচালনা করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর। এতে রণবীর সিং ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, অর্জুন রামপাল ও আর মাধবনকে।