• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি!

| বিশেষ প্রতিনিধি ১২:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সম্পাদকীয়

এমন সাফল্য আগে দেখেননি রণবীর সিং! গতকাল শুক্রবার মুক্তি পেয়েই তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই আয় ২৭ কোটি রুপি—রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।

বিশেষজ্ঞদের ধারণা ছিল, সিনেমাটি প্রথম দিনে ১৫–১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ‘ধুরন্ধর’ প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক দূর। এমনকি সাম্প্রতিক আলোচিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয় (২১.৫০ কোটি রুপি)–কেও পেছনে ফেলেছে এটি।

রণবীরের আগের কয়েকটি হিট সিনেমাও নতুন রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩.৮১%। দেশজুড়ে ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং সন্ধ্যার পর শোগুলোতে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫%-এরও বেশি হয়।

আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও আছেন- সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস’র ব্যানারে।