• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে

যে কারণে বিশ্বের ধনকুবেরদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই

| বিশেষ প্রতিনিধি ২:২৯ অপরাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ ব্রেকিং, সম্পাদকীয়, স্পেশাল

দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর ও আমিরাত, যা দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর। আমিরাতের রাজধানীও এটি। এটি পর্যটন, রিয়েল এস্টেট ও অর্থনৈতিক পরিষেবার জন্য বিখ্যাত।

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে এই দুবাই নগরী। ২০২৫ সালে বৈশ্বিক সম্পদের রেকর্ড ১৫.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে ধনীদের কেন্দ্র হিসেবে দুবাইয়ের নামই সবচেয়ে বেশি উঠে এসেছে।

সুইস আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস-এর সদ্য প্রকাশিত বিলিয়নেয়ার অ্যামবিশন্স রিপোর্ট ২০২৫ থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা, ব্যবসার সুযোগ, কর সুবিধা এবং উন্নত জীবনমান- এই চার কারণে ধনীরা আগের যেকোনও সময়ের চেয়ে বেশি হারে দেশ বদল করছেন। বর্তমানে বিশ্বের ৩৬ ভাগ ধনকুবের কমপক্ষে একবার নিজেদের জন্মভূমি ছেড়ে অন্য দেশে স্থায়ী হয়েছেন। এই তালিকায় শীর্ষ গন্তব্য দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্ক।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত বিশেষত দুবাই এখন পাকিস্তান, ভারত, ইউরোপ এবং সমগ্র এশিয়া থেকে উচ্চ-সম্পদশালী ব্যক্তিদের টেনে আনছে। করমুক্ত ব্যবস্থা, স্থিতিশীল সরকার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক মানের জীবনযাপন- এগুলো দুবাইকে কোটি-কোটি ডলারের মালিকদের জন্য ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়ের জায়গায় পরিণত করেছে।

২০২৫ সালে নারী বিলিয়নেয়ারদের সম্পদ বাড়ার হার পুরুষদের তুলনায় দুই গুণ বেশি। পুরুষদের সম্পদ যখন গড়ে ৩ ভাগ বেড়েছে, সেখানে নারীদের বেড়েছে ৮ ভাগেরও বেশি। প্রযুক্তি, ফিন্যান্স এবং নতুন ব্যবসায় বিনিয়োগে নারীরা আরও আত্মবিশ্বাসী হওয়ায় এই প্রবৃদ্ধি ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৫ সালে ধনী পরিবারগুলো তাদের উত্তরাধিকারীদের কাছে ২৯৭.৮ বিলিয়ন ডলার হস্তান্তর করেছে- যা ইতিহাসে সর্বোচ্চ। অনেক তরুণ উত্তরাধিকারী তাদের নতুন জীবন ও ব্যবসার কেন্দ্র হিসেবে আমিরাতকে বেছে নিচ্ছেন। এ বছর নিজস্ব চেষ্টায় বিলিয়নেয়াররা বৈশ্বিক সম্পদে আরও ৩৮৬.৫ বিলিয়ন ডলার যোগ করেছেন। যুক্তরাষ্ট্র, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য- বিশেষ করে আমিরাত ও সৌদি আরব এই বৃদ্ধির প্রধান ক্ষেত্র।

প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বিশ্বের ধনী পরিবারগুলো পরবর্তী প্রজন্মের কাছে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার স্থানান্তর করবে। এই বিপুল সম্পদ স্থানান্তর ধনীদের আরও বেশি করে দুবাই ও অন্যান্য আর্থিক নিরাপদ অঞ্চলের দিকে আকৃষ্ট করবে। সূত্র: রয়টার্স,

টডটে