• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের

| বিশেষ প্রতিনিধি ১২:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সম্পাদকীয়

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে।

শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহজুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে।

কাদিরভ আরও বলেন, গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর।

এর আগে, গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির ‘গ্রোজনি সিটি’ কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।