• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

উৎপাদিত চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

| বিশেষ প্রতিনিধি ১০:৫৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ বাণিজ্য

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না। তিনি বলেন, চিনিকলসমূহ আধুনিকায়ন, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (শুক্রবার) বিকেলে দর্শনায় অবস্থিত কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরো বলেন, কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।

আখমাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান; খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম; জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন; পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষি, মিলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক ‘কেরুকে কিভাবে আরো বড় প্রতিষ্ঠানে পরিণত করা যায়, কিভাবে কেরুর উতপাদন বাড়ানো যায়, আখ চাষি ও শ্রমিকদের প্রতি সেই আহবান জানান’।

এই চিনি কলে চলতি (২০২৫-২০২৬) মাড়াই মৌসুমে ৭৬ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।