• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ|২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ | পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারের কান্ড, নিজের দূর্নীতি আড়াল করতে, তড়িঘড়ি পদক্ষেপ (পর্ব–২) | পটুয়াখালী জেলা কারাগারে দূর্নীতির আখড়া, জেল সুপার প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। (পর্ব–১) | জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ কাণ্ড, আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের ভেতরেই চাঞ্চল্য। |

ধর্ম নিয়ে বেয়াদবি মেনে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

| বিশেষ প্রতিনিধি ১০:৪১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ র্ধম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যেমন ধর্ম পালনের অধিকার রয়েছে, একইভাবে কেউ না মানতেও পারে। কিন্তু ধর্ম নিয়ে কোনো ধরনের বেয়াদবি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, আমরা প্রত্যেকে ধর্ম পালনের অধিকার রাখি। সবারই ধর্মীয় অধিকার রয়েছে। কেউ যদি বলে ধর্ম মানিনা, না মানুক। কিন্তু ধর্ম অবজ্ঞা করা, ভিন্ন ব্যাখা দেওয়া চলবে না।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, ইকরার মহাসচিব সাখাওয়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব তানভীর আহমেদ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওযাসীফ, ঢাকাস্থ ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ইন্দোনেশিয়ান হাইকমিশনে মিনিস্টার কাউন্সিলর আহমেদ সাইফুদ্দিন আযহারী, বাংলাদেশে নিযুক্ত ব্রনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি তার বিচারের জন্য আইন, আদালত, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী আছে। কেউ যেন আমরা আইন হাতে তুলে না নিই। কেননা, আইনের কাজ নিজেরা করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা যতদিন দায়িত্বে আছি ধর্ম নিয়ে কোনো বেয়াদবি মেনে নেওয়া হবেনা।

খালিদ হোসেন আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা তুলে ধরছেন আমাদের হাফেজরা। যেসব হাফেজ অর্জন বয়ে এনেছেন রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান না দেওয়া হবে।

এর আগে শুক্রবার সকাল ৮টায় শুরু হয় সম্মেলন। বাংলাদেশে পবিত্র কোরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতেই প্রতিবছর এ আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশ। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র সহযোগিতায় এতে পৃষ্ঠপোষকতায় ছিল পি.এইচ.পি ফ্যামিলি।