• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

| বিশেষ প্রতিনিধি ১০:৩২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ র্ধম

গাজীপুরের টঙ্গী কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে ৫দিন ব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল মঙ্গলবার। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে যেকোনো এক সময় মোনাজাত অনুষ্ঠিত হবে।

কাঙ্ক্ষিত মোনাজাত পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা পরিচালনা করার কথা রয়েছে। মোনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন। ফের বিশ্ব ইজতেমার সময় তারা ময়দানে সমবেত হবেন।

আজ সোমবার খুরুজ (দাওয়াতি কাজে বের হওয়া), তবকাওয়ার (বিভিন্ন শ্রেণিপেশার), খাস-খুশুসি বয়ান, তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে জোড় ইজতেমার চতুর্থ দিন।

জোড় ইজতেমায় আসা আজিজুর রহমান নামে আরও এক মুসল্লি সোমবার দুপুরে ময়দানের ওজুখানার পাশে স্ট্রোক করে মারা গেছেন। এনিয়ে জোড় ইজতেমায় মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।