• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ভোলা- ২ আসনে দ্বিতীয়বার এমপি হাফিজ ইব্রাহিম

| অনলাইন ডেস্ক ১১:৫৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) সংসদীয় আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফিজ ইব্রাহিম। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৩৮টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ২৮৪ জন।

দৌলতখান উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৩৭২ ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাফিজ ইব্রাহিম পেয়েছেন ৫৪ হাজার ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৩০ হাজার ৩১১ ভোট। এ উপজেলায় বিএনপি প্রার্থী ২৩ হাজার ৬৯২ ভোটে এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

তবে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ খায়রুল জানান, সরকারি ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৯১২ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ৮২টি। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের হাফিজ ইব্রাহিম পেয়েছেন ৬৫ হাজার ২৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৬১ হাজার ৫৪৯ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মন জানান, ৮২টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলে ধানের শীষ প্রতীকের হাফিজ ইব্রাহিম ৩ হাজার ৬৯৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।