• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঢাকা-১৩ আসনে আংশিক ফলে এগিয়ে ববি হাজ্জাজ

| অনলাইন ডেস্ক ১১:৪৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে শতাধিক কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এগিয়ে রয়েছেন। তিনি ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে গেছেন।

এ আসনের ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০২টির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট।

অন্যদিকে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মামুনুল হক পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৫।

ভোটের আগে বিভিন্ন জরিপে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত এক জরিপে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় তিন শতাংশ। সেখানে ববি হাজ্জাজের পক্ষে সমর্থন ছিল ৪২ দশমিক ৬ শতাংশ ভোটারের, আর মামুনুল হক পেয়েছিলেন ৩৯ দশমিক ৬ শতাংশের সমর্থন।

ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত, যার বড় অংশজুড়ে রয়েছে মোহাম্মদপুর এলাকা।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।