• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

হবিগঞ্জ-১ আসনে চমক, বড় ব্যবধানে জয়ী ড. রেজা কিবরিয়া

| অনলাইন ডেস্ক ১১:২৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ভোটের ব্যবধানে জিতে চমক দেখিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

এ আসনের মোট ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯৬০ ভোট।

এছাড়া ঘোড়া প্রতীকে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজিত মিয়া পেয়েছেন ৩৩ হাজার ২৩৮ ভোট।

নবীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার ৭টিসহ মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন।