• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, ধানের শীষের জয়ের আশাবাদী খন্দকার মোশাররফ

| অনলাইন ডেস্ক ৬:১৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সকাল থেকেই উৎসুক ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, “১৭ বছর পর ভোট দিতে পেরে আমার নিজের কাছে যেমন আনন্দ লাগছে, আমার বিশ্বাস সব ভোটারের কাছেও তেমন আনন্দ লাগছে।”

এ সময় একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

ভোটগ্রহণের দিন তিনি তার নির্বাচনি এলাকা দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।