• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জামায়াত নেতার অর্থ বহন নিয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

| অনলাইন ডেস্ক ৫:৫৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ জাতীয়, ব্রেকিং

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান যিনি সৈয়দপুরে ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেছিলেন, তার বহন করা টাকা আইনগতভাবে বৈধ।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রুটে অর্থ বহনে কোনো সীমাবদ্ধতা নেই। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রায় ৫০ লাখ টাকা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিং-এ ধরা পড়লেও বিষয়টি কাস্টমসের অনাপত্তিপত্রের মাধ্যমে সৈয়দপুরে নেওয়া হয়। সব নিয়ম মেনে তিনি বিমানবন্দর থেকে বের হন।

রাগীব সামাদ আরও বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটে টাকা বহনে কোনো বিধিনিষেধ নেই, যা দেশের ব্যবসায়ীরা নিয়মিত পালন করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে বছরে ১২ হাজার ডলারের বেশি টাকা বহন করার ক্ষেত্রে নিয়ম আছে।