• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

নির্বাচনের আগের দিন সুখবর পেলেন বিএনপি নেতা

| অনলাইন ডেস্ক ৫:৫৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার পাররারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মাহবুবুর রহমান জিলানীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

সম্প্রতি তার আবেদনের প্রেক্ষিতে দলের হাইকমান্ড তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১১ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হয় এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই সিদ্ধান্ত দেওয়ানগঞ্জ উপজেলা ও পাররারামপুর ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।