• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

বিপুল টাকাসহ জামায়াত আমিরের আটক ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’: মাহদী আমিন

| অনলাইন ডেস্ক ৫:৩৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটককে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখা যাবে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, নির্বাচন চলাকালীন সময়ে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, জেলার সর্বোচ্চ নেতা এই পরিমাণ টাকা বহন করেছেন—এর উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও এত টাকা বহনের প্রয়োজনীয়তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।

তিনি আরও বলেন, এই আচরণবিধি লঙ্ঘন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তার প্রমাণ করে। তিনি উল্লেখ করেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন প্রদানের প্রচেষ্টা এবং ‘জান্নাতের টিকিট বিক্রির’ বিষয় সাধারণ ভোটার প্রত্যাখ্যান করেছেন।

মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় কিছু গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে।