নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটের দিন যে কোনো ব্যক্তি বৈধ উৎসের টাকা প্রদর্শন করতে পারলে, ৫০ লাখ টাকা নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা পর্যন্ত বহন করতেও কোনো সমস্যা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। তবে তিনি জোর দিয়ে বলেন, যদি ওই টাকা ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর যদি টাকা অবৈধ হয়, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। ইসি সচিব আখতার আহমেদ বলেন, বৈধ ও উৎস প্রদর্শনযোগ্য টাকা হলে ভোটের সময়ে কোনো সীমা নেই; ব্যক্তিগত প্রয়োজনে যতো টাকা খুশি বহন করা যাবে।





















