• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

| অনলাইন ডেস্ক ৫:২৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, সারাবাংলা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রে আগুনের ফুলকির মতো কিছু দেখা যায়। তাৎক্ষণিক পুলিশ সেখানে পৌঁছায় এবং এক মিনিটের মধ্যে আগুন স্থায়ী হয়। দুটি দরজায় কালো দাগ পাওয়া গেছে। স্কুলটির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

স্থানীয় বাসিন্দা ও সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স্বরবিন্দু দাশ জানান, রাত ১টার দিকে তারা জানতে পারেন দুর্বৃত্তরা কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে তারা সেখানে পৌঁছান, এর আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কিছু দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের ধারনা, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা লন্ডনে অবস্থানরত সুশান্ত দাশ গুপ্তের প্ররোচনায় কেউ হয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল।

তদন্তকারী কর্তৃপক্ষ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।