• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জাতিসংঘের আহ্বান: ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করুন

| অনলাইন ডেস্ক ৫:১৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ কার্যালয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

জাতিসংঘ কার্যালয় জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করা সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী বা মেয়ের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ যারা সমাজে বেশি বাধা, বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত।

কার্যালয় আরও জানিয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারীদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীসহ জনজীবনে সক্রিয় নারীরা জানাচ্ছেন, সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি ও ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের ঘটনা বেড়েছে।

জাতিসংঘ বলেছে, তারা সব অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করছে। বাংলাদেশের নির্বাচন কমিশনকে সহায়তা করে নারীদের নির্বাচনি অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। ভোটার ও প্রার্থী উভয়ের জন্যই ভয়ভীতি, বৈষম্য বা অনলাইন নির্যাতন থেকে মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা ও তাদের দল ও সমর্থকদের আহ্বান জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হোক। এটি নারী প্রার্থী ও ভোটার উভয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।

বাংলাদেশে কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং সবার অধিকার নিশ্চিত করার পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জাতিসংঘ বিশ্বাস করে। বিশ্ব সংস্থা উল্লেখ করেছে, সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে তারা সরকারের পাশে থেকে সবসময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।