• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঠাকুরগাঁও জামায়াত আমিরের টাকা উদ্ধার ‘ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা’—জামায়াত মুখপাত্র

| অনলাইন ডেস্ক ২:৪৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তিনি দাবি করেন, উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়; এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের মুখপাত্র আরও জানান, এ ঘটনায় দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মাওলানা বেলাল উদ্দিন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়।

পরে তল্লাশিকালে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে সেনা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।