• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ভোটকেন্দ্র থেকে দুই সিসি ক্যামেরা চুরি

| অনলাইন ডেস্ক ২:৩৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত ক্যামেরা দুটি খুলে নিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন তারা।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতে দুর্বৃত্তরা সেগুলো ভেঙে নিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। দ্রুতই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।