• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে যৌথ টহল জোরদার

| অনলাইন ডেস্ক ২:২৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ জাতীয়, ব্রেকিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অজেয় চার-এর আজিমপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ টহল পরিচালিত হয়। ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ বিশেষ টহল কার্যক্রম চালানো হয়। এর মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করা।

এ কার্যক্রমের আওতায় ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের অন্তর্ভুক্ত (৫৫ নম্বর ওয়ার্ডসহ) মোট ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মূল্যায়ন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করাই ছিল এর লক্ষ্য।

এছাড়া নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সহকারী রিটার্নিং কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণকে আসন্ন নির্বাচনে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়।

জাতীয় স্বার্থে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।