• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

খুলনা-৩ আসনে পরিবর্তনের প্রত্যাশা: গণসংযোগে শীর্ষে রাকিবুল ইসলাম বকুল

| অনলাইন ডেস্ক ৯:৪২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৭, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৩ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে। মিছিল, পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন তিনি।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে গণসংযোগ চালাচ্ছেন বকুল। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।
প্রতিদিনই তাঁর নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে।
উঠান বৈঠকে রাকিবুল ইসলাম বকুল বলেন,
“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো ইনশা আল্লাহ।”
এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুব সমাজের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
এদিকে লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে তাঁর নির্বাচনী অঙ্গীকার ও বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাকিবুল ইসলাম বকুল একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই এবার তাঁকে সংসদে পাঠাতে আগ্রহী ভোটাররা।
বিএনপির স্থানীয় নেতারা বলেন, খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে রাকিবুল ইসলাম বকুল বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই আরও জোরদার হচ্ছে তাঁর প্রচারণা। কর্মী-সমর্থকদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় খুলনা-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—এমন প্রত্যাশা সবার।