• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

খুলনা-৪ আসনে আশার আলো: সাধারন মানুষের আস্থার প্রতীক আজিজুল বারি হেলাল।

| অনলাইন ডেস্ক ৯:৩৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৭, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

খুলনা থেকে স্টাফ রিপোর্টার মোঃ তাসরিফুল ইসলাম : খুলনা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারি হেলাল দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন। নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ, জনসম্পৃক্ততা ও উন্নয়নমুখী প্রত্যাশায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।
সকালের আলো ফোটার আগ থেকেই শুরু হয় তার নির্বাচনী কার্যক্রম। পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। মানুষের দুঃখ-কষ্ট শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির অঙ্গীকার তুলে ধরছেন।
আজিজুল বারি হেলাল বলেন,
“আমি রাজনীতি করি মানুষের জন্য। খুলনা-৪ এর প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় আজীবন কাজ করে যেতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”
স্থানীয়রা জানান, একজন সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত। সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে তার ভূমিকা প্রশংসিত।
তার নির্বাচনী ইশতেহারে রয়েছে—
বেকার যুবকদের জন্য কর্মসংস্থান
আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
অবকাঠামো উন্নয়ন
কৃষক ও শ্রমজীবীদের ন্যায্য অধিকার
দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন। প্রতিদিনই মিছিল, সভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।
দলীয় সূত্র জানায়, খুলনা-৪ আসনে আজিজুল বারি হেলালের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী মাঠে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
স্থানীয় এক ভোটার বলেন,
“হেলাল ভাই সব সময় আমাদের পাশে থাকেন। সুখ-দুঃখে তাকে কাছে পাই। আমরা এবার তাকেই সংসদে পাঠাতে চাই।”
সব মিলিয়ে, খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারি হেলাল হয়ে উঠেছেন পরিবর্তন ও উন্নয়নের প্রতীক। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন বিজয়ের লক্ষ্যে।