• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঠাকুরগাঁওয়ের পর নীলফামারীতেও জনসমাবেশে তারেক রহমান

| অনলাইন ডেস্ক ২:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৭, ২০২৬ ব্রেকিং, রাজনীতি, সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীর নির্বাচনি সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নীলফামারী হাই স্কুল বড় মাঠে আয়োজিত জনসভার মঞ্চে উঠলে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

জানা যায়, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিতে নীলফামারী সফর করেছিলেন তিনি। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নীলফামারীর জনসভা শেষে হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে বক্তব্য প্রদান শেষে তিনি পারিবারিক কবর জিয়ারত করবেন।

সূত্র জানায়, বিরামপুরে তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন তিনি। পরে হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।