• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

| অনলাইন ডেস্ক ২:১১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ জাতীয়, ব্রেকিং

অন্তর্বর্তী সরকার দ্রুত কর্মকৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তন করেছে। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। শিগগিরই সরকারি আদেশের মাধ্যমে এই নাম পরিবর্তন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম পর্যালোচনা করার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে র‍্যাবের পোশাকও আপডেট করা হচ্ছে।

উল্লেখ্য, র‍্যাবের প্রাথমিক নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরে এটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নামে পরিচিতি পায়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই এলিট ফোর্স ২২ বছর পর নতুন নামের অধীনে কার্যক্রম চালাবে।