• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

| অনলাইন ডেস্ক ১২:৫৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ জাতীয়, ব্রেকিং

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা এবং বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তের সময় এসব সম্পদের অস্তিত্ব পাওয়া যায়। একই সঙ্গে দুদক জানতে পারে, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সম্পদ স্থানান্তর ঠেকাতেই জব্দ ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন হয়ে পড়ে বলে আবেদনে উল্লেখ করা হয়।