• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

নরসিংদী সদর আসনে জনআস্থার প্রতীক হয়ে উঠছেন ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন

| অনলাইন ডেস্ক ৬:৪৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

নরসিংদী সদর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বর্তমানে সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছেন। ত্যাগ, সততা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি নরসিংদী সদরবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ছাত্রজীবন থেকেই খায়রুল কবির খোকন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামের সময় হামলা-মামলা, গ্রেপ্তার ও নানা রাজনৈতিক নিপীড়নের শিকার হলেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
দলের নেতাকর্মীরা জানান, কঠিন সময়ে খোকন ছিলেন তৃণমূলের ভরসাস্থল। নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং সংকট মোকাবিলায় সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা বরাবরই প্রশংসিত।
স্থানীয় বাসিন্দারা বলছেন, খায়রুল কবির খোকন একজন জনবান্ধব ও সহজপ্রাপ্য নেতা। যে কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি মনোযোগ দিয়ে কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়তে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
নির্বাচনী প্রচারণায় খোকনের ব্যাপক গণসংযোগ এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। পাড়া-মহল্লায় পথসভা, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের অবস্থান পরিষ্কার করছেন। প্রবীণদের অভিজ্ঞতা গ্রহণ এবং তরুণদের স্বপ্নের কথা শোনার মধ্য দিয়ে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দিচ্ছেন।
খায়রুল কবির খোকন বলেন,
“নরসিংদী সদর শুধু একটি আসন নয়, এটি আমার শেকড়, আমার আত্মপরিচয়। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি চাই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, ন্যায়বিচার ও উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য নরসিংদী গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের দর্শন বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের কল্যাণ সম্ভব।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি, ত্যাগী রাজনৈতিক জীবন এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার কারণে খায়রুল কবির খোকন নরসিংদী সদর আসনে ধানের শীষের অবস্থানকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। নির্বাচনী মাঠে তার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
নরসিংদী সদর এলাকার ভোটারদের প্রত্যাশা—একজন সৎ, সাহসী ও জনবান্ধব প্রতিনিধি। অনেকের মতে, সেই প্রত্যাশা পূরণে খায়রুল কবির খোকনই হতে পারেন যোগ্য প্রতিনিধি।