• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপিতে যোগ দিল জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

| অনলাইন ডেস্ক ৬:১১ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি, সারাবাংলা

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে ফুলের তোড়া দিয়ে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী শেখ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন— সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ওমর বেলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান ঢালী, খাসমহল বালুচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মেম্বার, বয়রাগাদী ইউনিয়ন সভাপতি মো. বাবুল, লতব্দী ইউনিয়ন সভাপতি কার্তিক চাঁন ফকির এবং সাধারণ সম্পাদক সদাগর মাদবর।

এ সময় যোগদানকারীরা শেখ মো. আব্দুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে— বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি কুচিয়ামোড়া, পাথরঘাটা ও রামকৃষ্ণদী সড়ক সংস্কারসহ মুন্সীগঞ্জ-১ আসনকে একটি আধুনিক ও নিরাপদ জনপদে রূপান্তর করা হবে।

উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, লতব্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, উপজেলা শ্রমিকদল সভাপতি শেখ নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।