• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে পর্যটন স্থগিত

| অনলাইন ডেস্ক ৬:০২ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৬ জাতীয়

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ৯ মাসের জন্য পর্যটন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে চলতি মৌসুমের পর্যটন, ফলে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না।

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটনের অনুমতি থাকলেও, এবারের সময়সীমা পরিবেশগত ঝুঁকি বিবেচনায় কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই ৯ মাসের ‘রিকভারি পিরিয়ড’ দ্বীপের বিপন্ন জীববৈচিত্র্যকে পুনরুদ্ধারের সুযোগ দেবে। পর্যটকবিহীন অবস্থায় প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া এবং বিরল প্রজাতির পাখিরা নিজেদের প্রাকৃতিক আবাসে ফিরে আসতে পারবে। এর আগে সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ, প্লাস্টিক ব্যবহার ও মোটরচালিত যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব জানিয়েছেন, শনিবার শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাবে। রোববার থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে এবং ভবিষ্যৎ ব্যবস্থা সরকারের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করবে।