• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

দীর্ঘ বন্ধের পর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক

| অনলাইন ডেস্ক ৫:৪৯ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৬ জাতীয়

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকাল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।

এর আগে, গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের উৎপাদন স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।