• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

প্রায় দুই দশক পর সিরাজগঞ্জে জনসভায় তারেক রহমান

| অনলাইন ডেস্ক ৪:৫৮ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তৃতা করেছেন। বিকাল পোনে ৪টার দিকে বিসিক শিল্প পার্কে সমাবেশস্থলে উপস্থিত হয়ে তিনি ৪টার দিকে বক্তব্য শুরু করেন।

প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফর করেছেন তারেক রহমান। জনসভা মঞ্চ থেকে তিনি সিরাজগঞ্জ ও পাবনার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়েছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে জানান, তারেক রহমানের জনসভা সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান।

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরকে ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।