• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

নির্বাচনে জিতলে জনগণের ক্ষমতায়নে কাজ করবে বিএনপি: মাহদী আমিন

| অনলাইন ডেস্ক ২:১৫ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেও বিএনপি কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে বিএনপি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে। বিশেষ করে মেধাবীদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে বলেও জানান মাহদী আমিন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে বিএনপি ইতোমধ্যেই কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।