• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে উত্তরখানে মীর আব্দুল হালিমের মার্কেট পুড়ে ছাই। কোটি টাকার ক্ষতি।

| অনলাইন ডেস্ক ১০:২৪ অপরাহ্ণ | জানুয়ারি ৮, ২০২৬ জাতীয়, ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে পুড়ে গেছে মীর আব্দুল হালিমের মালিকানাধীবন মার্কেট রঙ্গন প্লাজা। পুড়ে গেছে মার্কেটের ৭টি দোকান ও পিছনে থাকা আবাসিক স্থাপনা। এতে ক্ষতি হয়েছে কোটি টাকা। দাবী মার্কেট মালিক ও ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার চৌরাস্তার পশ্চিম পাশের রঙ্গন প্লাজায় আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে মার্কেট ও পিছনের স্থাপনায়। পুরে যায় মার্কেটের সম্পূর্ণ দোকান ও আবাসিক স্থাপনা।

তারা আরো জানান, মার্কেটের পেছনে অবস্থিত একটি বস্তিতে প্রথমে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মার্কেট ও সংলগ্ন আবাসিক স্থাপনায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মার্কেটের ৭টি দোকান এবং পেছনের আবাসিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় মার্কেট মালিক, ব্যবসায়ী ও বসবাসরত পরিবারগুলো সর্বস্বান্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগের পেছনের কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।