• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জেন্ডার সংবেদনশীলতায় জবাবদিহিতা জরুরি: তথ্যমন্ত্রী স্বপন

| অনলাইন ডেস্ক ৮:১৬ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২৬ জাতীয়

সমাজ ও রাষ্ট্রে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জহির উদ্দিন স্বপন

বুধবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক একটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জেন্ডার সংবেদনশীলতার অভাব কেবল ব্যক্তি বিশেষের মানসিকতার বিষয় নয়, বরং এটি সমাজের সামগ্রিক মূল্যবোধের ঘাটতির প্রতিফলন। রাজনীতি ও গণমাধ্যম—এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্র যদি পেশাদারিত্ব ও জবাবদিহিতার আওতায় আসে, তবে সমাজে স্বাভাবিকভাবেই ইতিবাচক পরিবর্তন আসবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনীতিবিদদের লক্ষ্য জনসেবা ও রাষ্ট্র পরিচালনা, আর গণমাধ্যমের লক্ষ্য নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন। তবে যথাযথ জবাবদিহিতা না থাকলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি উল্লেখ করেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে, কারণ শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন, কারণ সেখানে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ থাকে না। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।