• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

এলপিজির দাম কমানোর দাবি আখতার হোসেনের

| অনলাইন ডেস্ক ৮:২২ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৬ জাতীয়

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি)-এর অতিরিক্ত দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবি জানিয়েছেন আখতার হোসেন

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ থাকলেও দেশে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি উল্লেখ করেন, হঠাৎ করে এলপিজির দাম বাড়ানোর ফলে রান্নাবান্না থেকে শুরু করে উৎপাদনমুখী কার্যক্রম পর্যন্ত ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।

আখতার হোসেন আরও বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশীয় অসাধু চক্রের মজুতদারি এবং প্রশাসনিক দুর্বলতার কারণেও দাম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকার পূর্বে দাম না বাড়ানোর আশ্বাস দিলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনজীবনের চাপ কমাতে এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা জরুরি।

এ সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।