• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সরকার, সংসদে রুমিন ফারহানা

| অনলাইন ডেস্ক ৭:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৬ জাতীয়

নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ৫২ দিনের মধ্যে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে সংসদে সমালোচনা করেছেন রুমিন ফারহানা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, সরকার অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কিনা—সেটিও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ঋণ মূলত আগের সরকারের সময় থেকে বহন হয়ে আসছে। এটি বর্তমান সরকারের নতুন করে সৃষ্ট দায় নয়, বরং পূর্ববর্তী ঋণের ধারাবাহিকতা।

তিনি আরও জানান, সরকারের অর্থনৈতিক নীতির অংশ হিসেবে স্থানীয় ব্যাংক থেকে ধীরে ধীরে ঋণ নেওয়া কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আসন্ন বাজেটে এর প্রতিফলন দেখা যাবে বলেও উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী