• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

সৌদিতে থাকা রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

| অনলাইন ডেস্ক ৮:২১ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৬ জাতীয়

সৌদি আরবে অবস্থানরত যেসব রোহিঙ্গার কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়, সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক তথা রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই কার্যক্রম ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। একইসঙ্গে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী নির্দেশনা দেন, যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার কথাও বলেন তিনি।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।