• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

| অনলাইন ডেস্ক ১০:০৫ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬ জাতীয়

দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডে যদি এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বরং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

এ সময় তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে প্রতিটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তাই উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে হবে।