• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

| অনলাইন ডেস্ক ৯:৫১ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬ জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদান

রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠনের জন্য ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে জানানো শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি ফিলিস্তিনের ন্যায্য অধিকার এবং ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।