• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো ত্রাণমন্ত্রী দুলুকে

| অনলাইন ডেস্ক ৮:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০২৬ জাতীয়

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয় বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকার একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান দুলু। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।

প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

এদিকে, তার অসুস্থতার খবর পেয়ে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ঢাকা থেকে সৈয়দপুরে যান। পরে তিনিও এয়ার অ্যাম্বুলেন্সে দুলুর সঙ্গে ঢাকায় আসেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।