• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : র‌্যাব

| অনলাইন ডেস্ক ৮:৪২ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০২৬ জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজদের একটি পক্ষপাতমুক্ত তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তালিকা প্রস্তুত শেষ হলে তা ধরে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজিসহ বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রামনারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে পতেঙ্গা উপকূলে ট্রলারে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে ৫০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।