• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ডিএনডি খাল খনন ও গার্ডওয়াল স্থাপনে ৯০০ কোটি বরাদ্দ

| অনলাইন ডেস্ক ৮:৩০ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০২৬ জাতীয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ডিএনডি খাল খনন ও গার্ডওয়াল নির্মাণে ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জিয়া সরণি খাল পুনঃখনন করে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করতে আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কদমতলীতে জিয়া সরণি খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে প্রকল্পের কাজ শুরু হবে এবং বর্ষা মৌসুম শেষে পূর্ণাঙ্গ খনন কার্যক্রম চালানো হবে। ইতোমধ্যে খাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ঢাকার সব খাল দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দখলকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর শাহে আলম আরও বলেন, খালগুলোর নাব্যতা দখল ও দূষণের কারণে মারাত্মকভাবে কমে গেছে, ফলে নগরীতে জলাবদ্ধতা সমস্যা আরও তীব্র হয়েছে। তাই পানি প্রবাহ সচল রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প বাস্তবায়ন জরুরি।

তিনি অভিযোগ করেন, শুধুমাত্র নামের কারণে অতীতে জিয়া সরণি খাল পুনঃখনন বা উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে এলাকাবাসী দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন। তবে বর্তমান সরকারের লক্ষ্য নাম নয়, বরং উন্নয়ন নিশ্চিত করা।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত খাল পরিষ্কার, দখলমুক্ত ও সংস্কার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।