• আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

| অনলাইন ডেস্ক ৭:৫৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬ জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা পাবেন। অন্যদিকে সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি, যিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন গ্রহণ করবেন।

নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তারা এ দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—সে সময় পর্যন্ত চুক্তিভিত্তিকভাবে তাদের নিয়োগ কার্যকর থাকবে।

এছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।