• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

| অনলাইন ডেস্ক ৭:৫৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬ জাতীয়, ব্রেকিং

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

চিফ প্রসিকিউটর বলেন, আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় যে ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে। তিনি উল্লেখ করেন, সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দিলেও বিচার কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, ততক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলমান রাখবো। ন্যায়বিচারের স্বার্থেই এ বিচারপ্রক্রিয়া অব্যাহত রাখা প্রয়োজন।”

চলমান বিচারপ্রক্রিয়া অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।