• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক

| অনলাইন ডেস্ক ৫:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৮, ২০২৬ জাতীয়

শপথ গ্রহণের পরদিনই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকাল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে বৈঠকটি শুরু হয়। এটি ছিল নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসের গুরুত্বপূর্ণ কার্যক্রম।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নিজ দপ্তরে কিছু সময় অবস্থান করার পর তিনি মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক হওয়ার কথাও জানা গেছে।

এদিকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এদিন সচিবালয়ে উপস্থিত হন। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বৈঠক শুরুর আগে এক নম্বর ভবনে যোগ দেন।

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই সচিবালয় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি সচিবালয়ে প্রবেশে আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ।