নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পুরো কার্যক্রম দেখেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়। সকালে কয়েক ধাপে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
পরবর্তীতে পর্যায়ক্রমে ২৫ জন মন্ত্রী এবং এরপর ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যার মাধ্যমে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।





















