• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

বগুড়া-২ আসনে উন্নয়নের নতুন দিগন্ত: প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম

| অনলাইন ডেস্ক ৭:৫৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৬ জাতীয়, ব্রেকিং, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করা এই নেতার ওপর দায়িত্ব অর্পণ করায় খুশি ও আশাবাদী স্থানীয় জনগণ।
মীর শাহে আলম এর আগে নবগঠিত পৌরসভার প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর দক্ষতা, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে রাজনীতিতে আলাদা অবস্থানে নিয়ে গেছে।
সম্প্রতি বিএনপি এককভাবে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী ও দলীয় হাইকমান্ডের আস্থার প্রতিফলন হিসেবে তাঁকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অতীতের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব
স্থানীয় রাজনৈতিক ইতিহাস অনুযায়ী, ১৯৯১-৯৬ সালে বিএনপি সরকার গঠনকালে বগুড়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বাধীন সরকারের সময়ের এমপি এডভোকেট মজিবুর রহমান। সে সময় তিনি অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের আমলে এমপি নির্বাচিত হন রেজাউল বারী দিনা, যিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ১৮ বছর পর আবারও এই আসন থেকে একজন প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
উন্নয়নের প্রত্যাশায় শিবগঞ্জবাসী
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে শিবগঞ্জে গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন, কর্মসংস্থান ও স্থানীয় সরকার ব্যবস্থায় গতি আসবে বলে আশা করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, মীর শাহে আলম সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাঁর এই দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে শিবগঞ্জ আরও আধুনিক ও উন্নয়নবান্ধব অঞ্চলে পরিণত হবে বলে তারা বিশ্বাস করেন।
কৃতজ্ঞতা ও অঙ্গীকার
দায়িত্ব পাওয়ার পর মীর শাহে আলম বলেন,
“প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে শিবগঞ্জসহ সারা দেশের মানুষের উন্নয়নে কাজ করবো—ইনশাআল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সমন্বয়ে মীর শাহে আলম ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।