• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জামালপুরের পাঁচ আসনেই আংশিক ফলে এগিয়ে বিএনপি প্রার্থীরা

| অনলাইন ডেস্ক ১১:১৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের আংশিক প্রাপ্ত ফলাফলে সবকটিতেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ):
১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৩টির ফলে ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান (মিল্লাত) পেয়েছেন ৬৪,৬২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. নাজমুল হক (সাঈদী) পেয়েছেন ৪২,৬৪৪ ভোট। এখানে ধানের শীষ এগিয়ে আছে ২১,৯৮১ ভোটে।

জামালপুর-২ (ইসলামপুর):
৯২টি কেন্দ্রের মধ্যে ৬৫টির ফলে ধানের শীষের সুলতান মাহমুদ (বাবু) পেয়েছেন ৬৫,৬৪৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মো. ছামিউল হক পেয়েছেন ৪১,৯৬৫ ভোট। ব্যবধান ২৩,৬৭৮ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ):
১৫৪টি কেন্দ্রের মধ্যে ১২টির ফলে ধানের শীষের মো. মোস্তাফিজুর রহমান (বাবুল) পেয়েছেন ১৬,০৭০ ভোট। দাঁড়িপাল্লার মো. মজিবুর রহমান (আজাদী) পেয়েছেন ৫,১২৮ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ী):
৮৮টি কেন্দ্রের মধ্যে ১২টির ফলে ধানের শীষের মো. ফরিদুল কবীর তালুকদার (শামীম) পেয়েছেন ১৭,৯৫৩ ভোট। দাঁড়িপাল্লার মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৫,২৯৮ ভোট।

জামালপুর-৫ (সদর):
১৬১টি কেন্দ্রের মধ্যে ১৯টির ফলে ধানের শীষের শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) পেয়েছেন ২২,৯২৭ ভোট। দাঁড়িপাল্লার মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১২,৮০৮ ভোট।

আংশিক ফলাফলে পাঁচটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।