• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

ভোলা-৪ এ ভোটকেন্দ্রের পাশে বিএনপি-ইসলামী আন্দোলন সংঘর্ষ, আহত ৪

| অনলাইন ডেস্ক ৬:০৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ ব্রেকিং, সারাবাংলা

ভোলা-৪ আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানাধীন আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুপুর আনুমানিক দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী কাশেম ও হাসানের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা পালোয়ান ও মামুন হাওলাদারের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, প্রথমে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালান। পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত চারজন আহত হন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে এ মারামারির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষই সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।