• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

পঞ্চগড়-১: ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা চেয়েছেন বিএনপি প্রার্থী নওশাদ জমি

| অনলাইন ডেস্ক ৫:৫১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমি বুধবার (১১ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে একটি চিঠি জমা দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পূর্বের নির্বাচনি অভিজ্ঞতা পর্যালোচনা করে দেখা গেছে—কিছু কেন্দ্র ভৌগোলিক অবস্থান, যোগাযোগের সীমাবদ্ধতা, পূর্বের সংঘর্ষ বা উত্তেজনা, প্রভাব বিস্তারের আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার কারণে ঝুঁকিপূর্ণ।

নওশাদ জমি আরও দাবি করেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা, পর্যাপ্ত টহল ও নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অতিব জরুরি।